প্রকাশের সময়: শুক্রবার, ১০ জুন, ২০২২ । ৭:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

আজ চাঁদপুরে জাতীয় পার্টির সন্মেলনে আসছেন ১ ডজন এমপি

অনলাইন ডেস্ক

গোলাম মোস্তফা : দীর্ঘ ১ যুগ আজ ১১ জুন শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর জেলা জাতীয় পাটির দ্বি-বার্ষিক সন্মেলন।
সকাল ১০ টায় চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সন্মেলনের শুভ উদ্বোধন করবেন জাতীয় পাটির চেয়ারম্যান, সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি।

উক্ত সন্মলনে প্রধান বক্তার বক্তব্যে রাখবেন জাতীয় পাটির মহাসচিব ও সাবেক মন্ত্রী মজিবুল হক চুন্নু এমপি।
এছাড়াও সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পাটির কো চেয়ারম্যান সৈয়দ আবুল হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, ব্যারিস্টার শামিমুল হায়দার পাটোয়ারী এমপি, লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, অ্যাডঃ রেজাউল ইসলাম ভুইয়া, লিয়াকত হোসেন খোকা এমপি, আলমগীর শিকদার লোটন, শেরিফা কাদের এমপি, নাজমা আক্তার এমপি।

উক্ত সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা জাতীয় পাটির আহবায়ক ও প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোঃ এমরান হোসেন মিয়া।

এদিকে গতকাল ১০ জুন শুক্রবার সকালে চাঁদপুর শহরের ষোলঘরস্থ জেলা জাতীয় পাটির অস্থায়ী কার্যালয়ে জেলা জাতীয় পাটির আহবায়ক এমরান হোসেন মিয়ার সভাপতিত্বে জাতীয় পাটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন জেলা জাতীয় পাটির আহবায়ক আলহাজ্ব মোঃ এমরান হোসেন মিয়া

উক্ত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে আলহাজ্ব এমরান হোসেন মিয়া আজকের সন্মেলন সফল করার জন্য চাঁদপুর বাসীর সহযোগিতা চান। তিনি তাঁর বক্তব্যে বলেন, এই সন্মলনের মধ্য দিয়ে চাঁদপুরে জাতীয় পাটি নতুন দিগন্তের সূচনা করবে। আগামীতে চাঁদপুরে জাতীয় পাটি কে একটি সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলা হবে। এজন্য জাতীয় পাটি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের সন্মেলনে উপস্থিত হয়ে সন্মেলন সফল করার আহবান জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন