প্রকাশের সময়: শনিবার, ১১ জুন, ২০২২ । ৪:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে টিসিবির পণ্য বিক্রির নিয়ে জেলা কমিটির সভা

অনলাইন ডেস্ক
সজীব খান : চাঁদপুর জেলার নিম্ন আয়ের মানুষের নিকট ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় পরিকল্পনা বাস্তবায়ন ও নিমিত্ত গঠিত জেলা কমিটির সদস্য ও টিসিবি ডিলারদের সাথে সভা অনুষ্ঠিত হয়।
শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ত্রান ও পূর্নবাসন শাখা কাজী মোঃ মেশকাতুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা এসিল্যান্ড মোহাম্মদ হেলাল চৌধুরীসহ কমিটির অন্যান্য সদস্য ও ডিলারগন।
সভায় চাঁদপুর এক লাখ ৪৫ হাজার এক শত সাতচল্লিশ জন উপকার ভোগীদের মাঝে সরকারের দেওয়া ভর্তুকি মূল্যে পূণ্য সামগ্রী সঠিক ভাবে বিক্রির সিদ্ধান্ত হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন