প্রকাশের সময়: শনিবার, ১১ জুন, ২০২২ । ৪:৩৫ পিএমপ্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শাহমাহমুদপুর ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সপ্রাবি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুন) সকালে ইউনিয়নের সাহাতলী উচ্চ বিদ্যালয় মাঠে সাহাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এ খেলার উদ্বোধন করেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী।
তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলা উদ্বোধন করতে এসেছি এখানে বক্তব্য দেওয়ার তেমন কিছুই নাই। তার পরও বলতে হয়। আগামী দিনের ভবিষ্যত শিক্ষার্থীদের শিক্ষাদানের উপর সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের শিক্ষার পাশাপাশি খেলাধুলার উপর উৎসাহ দিতে হবে। ভাল ভাবে লেখাপড়া করে নিজের স্কুলের সুনামসহ বাবা মায়ের মুখ উজ্জল করতে হবে। সভাপতির বক্তব্যে মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা আমরা কখনো ভুলতে পারবো এবং ভুলারও না।
বঙ্গবন্ধুকে স্মৃতিসরণের আজকের যে খেলা ধুলার আয়োজন করা হয়েছে তা সীমাবদ্ধ না থেকে দেশের জন্য বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আমাদের আগামীর ভবিষ্যত শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে হবে। তাদেরকে জানতে দেশের জন্য বঙ্গবন্ধু কত কি করেছেন এবং কতটুকু অবদান রয়েছে। এছাড়া দেশের জন্য বঙ্গবন্ধুর পাশাপাশি বঙ্গমাতারও অবদান কোন অংশে কম নেই।
শাহমাহমুদপুর ইউনিয়নের ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে উদ্বোধনী খেলায় বালক ও বালিকা উভয় গ্রুপে মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।
শাহমাহমুদপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী।
পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোস্তফা চৌধুরীর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সাহাতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সোহেল পাটওয়ারী সোহাগ, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুবেল কারী, যুবলীগ নেতা কবির পাটওয়ারী, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি শাহমাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি ও মান্দারী সপ্রাবিয়ের সহকারী শিক্ষক মোঃ শাহানাজ খান, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি শাহমাহমুদপুর ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক ও লোধেরগাঁও সপ্রাবিয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন, পশ্চিম ভাটেরগাঁও সপ্রাবিয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলাম, যোবাইদা বালক সপ্রাবিয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, পাইকদী সপ্রাবিয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, মান্দারী সপ্রাবিয়ের প্রধান শিক্ষক এমেলী খান, ভাটেরগাঁও সপ্রাবিয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলামসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।