প্রকাশের সময়: রবিবার, ১২ জুন, ২০২২ । ২:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পশ্চিম হোসেনপুরে আবাদী জমিতে রাস্তা নির্মাণ না করার জন্য বিভিন্ন দপ্তরে অনুলিপি

অনলাইন ডেস্ক

সজীব খান : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম হোসেনপুরে আবাদী জমির উপর দিয়ে রাস্তা নির্মান না করার জন্য ভুক্তভোগী পরিবার জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অনুলিপি প্রদান করেছেন।

রবিবার পশ্চিম হোসেনপুর গ্রামের মানির মাল জেলা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা, কৃষিকর্মকর্তা, চাঁদপুর মডেল থানা ও ইউনিয়ন পরিষকে তিনি অনুলিপি প্রদান করেন।

অনুলিপিতে তিনি উল্লেখ করেন পশ্চিম হোসেনপুর গ্রামের সাবেক ১৬নং হাল, ২৬নং হোসেনপুর মৌজার বিএস ১৫৩নং খতিয়ানে তার পৈত্রিক সূত্রে ২.৪২ একর ভূমিতে মালিক ও দখলকার বিদ্যমান রয়েছে। তন্মধ্যে ১.৪৬ একর ভূমিতে প্রতি বছর ধান, আলু, পাট, ভূট্ট্রাসহ বিভিন্ন ধরনের খাদ্যশস্য চাষাবাদ করে আসছে। পশ্চিম হোসেনপুর মরহুম খালেক মালের বাড়ির পূর্ব দিকের ফসলি মাঠসহ তাদের জমিতে বর্তমানে আমন ধান ও ভুট্টুা রয়েছে।

এ ছাড়া ও বিলটিতে আশপাশের শত শত মানুষের খ্যদ্যশস্য উৎপাদন করে আসছে।
কিন্তু একটি মহল তাদের ব্যক্তিস্বার্থ চারিতার্থ করার জন্য হীনউদ্দেশ্যে বিলের মাঝখান দিয়ে গনগুরুত্বহীন একটি রাস্তা নির্মানের জন্য পায়রাতা করে আসছে। ইতিমধ্যে তার পার্শ্ববর্তী কিছু জমিতে মাটি কেটে আট বাধার কারণে তার ৫০ একর জমির ভুট্টুাখেতে পানি জমে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ফসলী জমির চারপাশে কাঁচা ও পাকারাস্তা বিদ্যমান রয়েছে। বিলের মধ্যেস্থানে ঐ মহলের নিজস্ব জমির মূল্য বাড়িয়ে অন্যত্র বিক্রি করার জন্য কৃষি জমি ক্ষতি করে রাস্তা নির্মানের জন্য মরিয়া হয়ে উঠেছে।

এখানে অযোক্তিক রাস্তা নির্মানের বাঁধা দেওয়ায় তারা প্রকাশ্যে ও গোপনে মনির মালকে হুমকী ধমকি দিয়ে আসছে বলে উল্লেখ করেছে। এবং তার নিরাপত্তাহীনতার করনে তিনি উল্লেখিত স্থানে রাস্তা নির্র্মানের স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে চাঁদপুর জজ কোটে মামলা দায়ের করেছে। মামলা নং২০৭/২২।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন