প্রকাশের সময়: রবিবার, ১২ জুন, ২০২২ । ৪:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে লামচরি বউবাজারে হেয়ার কাটিং সেলুনের উদ্বোধন

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলার লামচরি বউবাজারে ভাই ভাই সুপার মার্কেটে হেয়ার কাটিং নামে ভিআইপি সেলুনের উদ্বোধন করা হয়েছে। গত ১২ জুন বাদ আছর দোয়া মুনাজাত ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত এ সেলুনের উদ্বোধন করা হয়।

সেলুনের মালিক মো. হুমায়ন সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শহিদ মিয়াজী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন খন্দকার, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. স্বপন সরকার, সমাজ সেবক মো. মিজানুর রহমান প্রধান, এনামুল হক বাবুল প্রধান, মার্কেটের মালিক নাছির সরকার, আল-আমীন সরকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও লামচরি বউবাজারের ব্যবসায়ীরা। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাছুয়াখাল সরকার বাড়ি জামে মসজিদের ইমাম।

সেলুনের মালিক মো. হুমায়ন সরকার বলেন, আমাদের এই অজোপাড়াগাঁয়ে ভালো কোন সেলুন ছিলনা। তাই এই এলাকার লোকজন বাধ্য হয়ে চুল-দারি কাটতে নারায়ণপুর বাজারে যেতেন। এলাকাবাসির কথা চিন্তা করে আমি এই সেলুনটি চালু করেছি। আশা করি কাজের মাধ্যমে এলাকাবাসি ভালো একটি সেবা পাবে ইনশাআল্লাহ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন