সজীব খানঃ চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের ওমর আলী উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিউল্ল্যাহ সরকারের সভাপতিত্বে সহকারী শিক্ষক আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক ও সমাজ সেবক কবির হোসেন বাচ্চু মাস্টারসহ ইউনিয়নের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, সমাজ সেবক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য সকল শিক্ষার্থীদের আগাম অভিনন্দন জানিয়ে বলেন, আজকে যাদেরকে এসএসসি পরিক্ষা দেওয়ার জন্য বিদায় দেওয়া হচ্ছে, তারা এক সময় দেশ ও জাতির নের্তৃত্ব দেব, ভাল মানুূষ হতে হলে ভাল ভাবে লেখা পড়া করতে হবে। বর্তমান সরকার যে ভাবে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করেছে, তা আমাদের নতুন প্রজন্মকে ডিজিটালাইজের দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি পরিক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করে তাদের উজ্জ্বল ভবিষৎ কামনা করেন।

অনলাইন ডেস্ক