প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১ । ৪:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া কড়ইয়া ইউনিয়নে নৌকার মাঝি হতে চান ১৪ জন

অনলাইন ডেস্ক

মো: রাছেল, কচুয়া : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাচাই করার লক্ষ্যে কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ওই ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছালাম সওদাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর মিয়াজীর সঞ্চালনায় টেলিকনফারেন্সে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সহ-সভাপতি হুমায়ুন কবির, কামরুন্নাহার ভূইয়া, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, অর্থ সম্পাদক নাজমুল হক মজুমদার মিঠু, উপ-দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন, সদস্য আবুল খায়ের মজুমদার প্রমূখ।

অনান্যদের মাঝে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আহসান হাবিব জুয়েল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক মিন্টু, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফাজউদ্দিন মানিক, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাচ্চু, আবু তাহের, ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারেক সামছ মিঠু ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর পাটওয়ারী।

সভায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের জন্য প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে ১৪ জনের নাম তালিকাভুক্ত করা হয়।

তারা হচ্ছেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছালাম সওদাগর, ইউপি চেয়ারম্যান আহসান হাবিব জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল খায়ের মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর মিয়াজী, যুগ্ম সম্পাদক সেলিম সরকার, অর্থ বিষয়ক সম্পাদক সোলাইমান মিয়াজী, সদস্য জিসান আহমেদ পাটওয়ারী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য সোলেমান মিয়া জীবন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারেক সামছ মিঠু, সদস্য পারভেজ ভূইয়া, উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফারহানা ফারভীন, সদস্য মঞ্জুর এলাহী মজুমদার, ইঞ্জিনিয়ার রাশেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সাইফুল ইসলাম রিয়াদ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন