প্রকাশের সময়: সোমবার, ১৩ জুন, ২০২২ । ৪:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি  উপজেলা  ভূমি অফিসার্স  কল্যাণ সমিতির সভাপতি হাবিব উল্লাহ , সম্পাদক মনির হোসেন

অনলাইন ডেস্ক

মোঃ মাসুদ রানাঃ চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির নবগঠিত কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে জনপ্রিয় সংগঠক সভাপতি  পদে হাবিব উল্লাহ পাটোয়ারীও সাধারণ সম্পাদক পদে মোঃ মনির হোসেন নির্বাচিত হন।

রোববার ( ১২ -জুন) পৌর শহরের মেহার কালীবাড়িতে  বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কার্যালয়ে এটি অনুষ্ঠিত। ওই দিন এ সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান ও  সংগঠনের উপজেলা নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দর উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্বকে নির্বাচিত করা হয়।

এতে সভাপতি হিসেবে মোঃ হাবিব উল্লাহ পাটোয়ারী ও দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক পদে মোঃ মনির হোসেনকে নির্বাচিত করা হয়। আয়োজিত সভায় সহ-সভাপতি হিসেবে মোঃ সফিকুর রহমান,  সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক হিসেবে মোঃ জামশেদ আলম পাটোয়ারী, দপ্তর সম্পাদক হিসেবে মোঃ সাহাদাত হোসাইনকে নির্বাচিত করা হয়। সভার  শেষাংশে চাঁদপুর জেলা শাখার সম্মানিত সাবেক  সাধারন সম্পাদক মোঃ খায়রুল আলম চৌধুরীর   রোগমুক্তিতে  আরোগ্য কামনায় দোয়া ও সমবেদনা জ্ঞাপন করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন