প্রকাশের সময়: সোমবার, ১৩ জুন, ২০২২ । ৫:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক

অনলাইন ডেস্ক
মোঃ মাসুদ রানাঃ চাঁদপুরের শাহরাস্তিতে ৩ কেজি গাঁজাসহ কুমিল্লার   অন্তর চন্দ্র দাসকে  (২০) আটক করেছে পুলিশ।
সোমবার (১৩ -জুন) বিকেল  কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বানিয়াচোঁ  এলাকা থেকে আটক করা হয় অভিযুক্ত এ মাদক কারবারিকে । সংশ্লিষ্ট থানা সূত্র জানায়, ওইদিন বিকেলে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নানের  নেতৃত্বে উপ-পরিদর্শক মোঃ মহিউদ্দিন আহমেদ ও সঙ্গীয় ফোর্স ওই এলাকায় পুলিশ  (চেকপোস্ট) চকি বসায়। ওই সময় একটি গণপরিবহনে তল্লাশি চালিয়ে
কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার নোয়া গ্রামের শিবু চন্দ্র দাসের  পুত্র অন্তর চন্দ্র দাসকে ৩ কেজি গাঁজাসহ  তাকে আটক করে। এ প্রসঙ্গে শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে অভিযুক্তকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন