প্রকাশের সময়: সোমবার, ১৩ জুন, ২০২২ । ৫:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে সুসংগঠিত করে কাজ করতে হবেঃ চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী

অনলাইন ডেস্ক
এইচ.এম নিজামঃ চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন ৩ ও ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুন সোমবার সন্ধ্যায় তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ৩ ও ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের যৌথ ব্যবস্থাপনায় এই বর্ধিত সভার আয়োজন করা হয়।
ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী।
৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইউসুফ খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী বলেন, আওয়ামী লীগেকে সুসংগঠিত করে উন্নয়নের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আগামী নির্বাচনে নৌকা কে বিজয় করতে হবে। ইউনিয়নে সহিংসতা ও অরাজকতা সৃষ্টি করতে যারা কাজ করে যাচ্ছে তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হয়।
ইউনিয়নের মানুষের জানমালের নিরাপত্তায় আমাদেরকে ভূমিকা রাখতে হবে।
বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মুমিন আখন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম শেখ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর গাজী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ কালু খান, কোষাধক্ষ্য হালিম পাটোয়ারী, সদর উপজেলা যুবলীগের সদস্য ও ইউপি সদস্য মোঃ রাসেল কাজী, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ মাসুদ গাজী, যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য আব্দুস সোবহান গাজী, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ জাকির হোসেন রনি, যুগ্ম আহ্বায়ক শাহিন আরাফাত, তাজুল ইসলাম শান্ত, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাশিম খন্দকার, সাধারণ সম্পাদক মোঃ সুমন গাজী, ১নং ওয়ার্ড লীগের সভাপতি হানিফ মজুমদার, সাধারণ সম্পাদক জি এম শামীম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বিল্লাল খান প্রমুখ। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন