প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ । ৬:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের অভিযানে মহামায়া ও বাকিলায় ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজার ও হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারের আট ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার পাঁচ’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গত ১৩ জুন সোমবার চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারের ৬ ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় ও খাদ্যে অপরিচ্ছন্নতা পাওয়ার অপরাধে ৭ হাজার পাঁচ’শ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।
এছাড়াও গত ১৪ জুন মঙ্গলবার হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত কারনে এস এ কালেলশনে এম আর পি বিহীন কসমেটিকস রাখার দায়ে ২ হাজার টাকা এবং শুভ মেডিকেল হল কে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার দায়ে ৩ হাজার টাকা সহ মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন। তিনি বলেন, ভোক্তা অধিকারের স্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন