প্রকাশের সময়: রবিবার, ১৯ জুন, ২০২২ । ১২:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর নিউ মর্ডান ডায়াগনস্টিক সেন্টার ও মুসলিম সুইটসকে জরিমানা

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে চাঁদপুর শহরের দুইটি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (১৮ জুন) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিদপ্তর এর যৌথ অভিযানে চাঁদপুর শহরের বাস স্ট্যান্ডে মুসলিম সুইটস কারখানাতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি ও বিস্কুট তৈরির দায়ে ৩ হাজার টাকা এবং নতুন বাজার পার্শ্ববর্তী এলাকায় নিউ মডার্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও নির্ধারিত সেবামূল্যের চেয়ে অধিক দামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়ের দায়ে ২০ হাজার টাকাসহ সর্বমোট ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্টেট আবিদা সিফাত ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি চৌকস টিম। ভবিষ্যতে জনস্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন