প্রকাশের সময়: শুক্রবার, ২৪ জুন, ২০২২ । ১২:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মাদকসহ বিভিন্ন মামলার ৬ আসামী আটক

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলার ৫ আসামীসহ ৬জনকে আটক গ্রেফতার করেছে পুলিশ।

২৪ জুন শুক্রবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল এর সার্বিক সহযোগিতায় এস.আই মো. একরামুল হক সঙ্গী অফিসার ও ফোর্সসহ উপজেলার গুপ্টি পুর্ব ইউনিয়নের শ্রীকালিয়া সওদাগর বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ফয়সাল আহম্মদ প্রকাশ (রনি ৩৭)কে ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। আটকৃত মাদক ব্যবসায়ী ফয়সাল আহম্মদ প্রকাশ (রনি) গুপ্টি পুর্ব ইউনিয়নের শ্রীকালিয়া সওদাগর বাড়ীর জাহাঙ্গীর আলম সওদাগরের ছেলে।

একই দিনে এ.এস.আই মোহাম্মদ মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রূপসা দক্ষিন ইউনিয়নের চরমঘুয়া এলাকায় অভিযান পরিচালনা করে জি-আর মামলার আসামী মো. আমজাদ মিজিকে আটক করে। এইক দিনে এস.আই মো. নাছির আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ পৌরসভা এলাকা থেকে পুলিশ আইনের ৩৪ ধারায় আলমগীর হোসেন (৩০), জসিম (৩০), মনির হোসেন (২৪), আহসান (৩২)কে গ্রেফতার করেছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, গাজাঁসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে এবং অপর ৫ আসামীকে আটক আদালতে প্রেরন করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন