প্রকাশের সময়: শুক্রবার, ২৪ জুন, ২০২২ । ৫:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

অনলাইন ডেস্ক
গত ১৭ জুন একটি অনলাইন নিউজ পোর্টালে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন অভিযুক্ত দেবর পাইকপাড়া উত্তর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কাঁশারা গ্রামের আবুল বাশার পাটওয়ারীর ছেলে শফিকুর রহমান।
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহিন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমার ভাই জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী দীর্ঘদিন প্রবাসে থাকেন। তিনি প্রবাসে যাওয়ায় সময় পৈত্রিক সম্পত্তি বিক্রি করে প্রবাসে পাড়ি জমায়। কিন্তু তিনি যাওয়ার পর আমাদের কোন খোঁজ খবর রাখেনি। এখন আবার আমাকে মিথ্যে অপবাদ দিয়ে বসতবাড়ি থেকে বিতাড়িত করতে তাঁর স্ত্রী সুমি আক্তারকে দিয়ে মিথ্যা নাটক সাজাচ্ছেন।
এছাড়াও তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে, আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন