প্রকাশের সময়: শনিবার, ২৫ জুন, ২০২২ । ৩:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তরপুরচন্ডীতে আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা

অনলাইন ডেস্ক
এইচ.এম নিজাম : আমার টাকায় আমার সেতু বাংলাদেশের পদ্মা সেতু। স্বপ্নের পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগে।
শনিবার সকালে তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজীর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রাটি বের করা হয়।
তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে ইউনিয়নের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন এর আয়োজনে চাঁদপুর স্টেডিয়ামের মূল সমাবেশে যোগ দেন।
ইউনিয়ন আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রায় অংশ নেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ বিশ্বাস সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় কয়েক হাজার সাধারণ মানুষ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন