প্রকাশের সময়: শনিবার, ২৫ জুন, ২০২২ । ৩:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সিলেটের বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে ফরিদগঞ্জের একদল যুবক

অনলাইন ডেস্ক
এস. এম ইকবাল : সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০ নং আলীর গাঁ ইউনিয়নের প্রত্যন্ত হাওড় এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত ২ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার একদল যুবক।
২৫ জুন শনিবার সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত ফরিদগঞ্জের একদল স্বপ্নবাজ তারুণের প্রচেষ্টায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি তেল, ১ পেঁয়াজ, ২ আলু, ১ কেজি বিস্কিট, ১ ডজন মোমবাতি, ১০ টি খাবার স্যালাইন, ১ পাতা নাপা, ১ পাতা মেট্রোনিরাজল এবং ঠান্ডা জনিত রোগ ও পানি বিশুদ্ধকরণ ঔষধ।
এ সময় খাদ্য সামগ্রী বিতরণ করেন, ফরিদগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহিদ হোসেন, উপজেলা যুবলীগ নেতা শাহজালাল সুইট, মো. কামরুল ইসলাম, মো. আতাউর রহমান ফয়সাল, মো. এমরান হোসেন এবং মো. ফয়সাল পাটওয়ারী ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন