প্রকাশের সময়: রবিবার, ২৬ জুন, ২০২২ । ১:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদন

অনলাইন ডেস্ক

মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়া উপজেলা জাতীয় পার্টিকে শক্তিশালী করতে নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, চাঁদপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এমরান হোসেন মোল্লা মো. রুহুল আমিনকে আহ্বায়ক এবং এ্যাডভোকেট মো. মাঈন উদ্দীনকে সদস্য সচিব করে ৭২ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কচুয়া উপজেলা জাতীয় পার্টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন, রুহুল আমিন চৌধুরী, সিরাজ উদ্দীন তালুকদার, মুক্তিযোদ্ধা দেওয়ান সিরাজুল ইসলাম, জাকির হোসেন চৌধুরী ও জয়নাল আবেদীন।

সদস্য হলেন, অধ্যাপক ডাঃ শহীদুল ইসলাম, শফিউল্লাহ শফি, এমদাদুল হক রুমন, মাহবুবুর রহমান কামাল, হাবিব খান ইসমাইল, মোস্তফা মুন্সি, হুমায়ুন কবির, কাজী মোস্তফা, আলী আক্কাস সহ ৫৬জন।

সম্প্রতি অনুমোদন পাওয়া কচুয়া উপজেলা জাতীয় কমিটির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছন জাতীয় পার্টি, যুব সংহতি, ছাত্রসমাজ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন