প্রকাশের সময়: সোমবার, ২৭ জুন, ২০২২ । ৩:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে প্রতিবন্ধী তরুণী ধর্ষণে যুবক আটক

অনলাইন ডেস্ক
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে এক মানসিক প্রতিবন্ধী তরুণী ধর্ষণের অভিযোগে মোঃ আরমান নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার  অভিযুক্তকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।  নির্যাতিতার পরিবার ও পুলিশ জানায়, শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউপির রাঢ়া গ্রামের পিতা মাতা  হীন অনাথ মানসিক প্রতিবন্ধী ওই তরুণী (৩০) তার এক নিকট আত্মীয়ের বাড়িতে আশ্রিতা হিসেবে জীবন যাপন করেছিল ।
নির্যাতনের  শিকার ওই তরুণীর মানসিক সমস্যা ও অসহায়ত্বের সুযোগে একই গ্রামের  হাজী বাড়ির মোঃ হোসেনের পুত্র মোঃ আরমান (২০) দীর্ঘদিন ধরে তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল।
এদিকে গত বৃহস্পতিবার (২৩ জুন) দুপুর ১২টার সময় অভিযুক্ত আরমান ওই তরুণীকে সুকৌশলে বিভিন্ন ইঙ্গিতে ফুঁসলিয়ে পার্শ্ববর্তী কাজী বাড়ির কবরস্থানের পশ্চিম পাশে বাগানে নিয়ে যায়। সেখানে তার বিবেক-বুদ্ধির বাইরে জোরপূর্বক শ্লীলতাহানি করে। ওই সময় তরুণী এ কাজে আগ্রহ না থাকায় তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে আরমান বিষয়টি আঁচ করতে পেরে কেটে পড়ে।
সোমবার এ বিষয়ে নির্যাতনের শিকার ওই তরুণীর ভাই বাদী হয়ে শাহরাস্তি মডেল থানা একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯/১ ধারায় মামলার রুজু করে যার নং  ২৮ । ওই হিসেবে পুলিশ অভিযুক্ত আরমানকে আটক করে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান বলেন, নির্যাতনের শিকার ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর জেনারেল  হাসপাতালে পাঠানো  হয়েছে। আর অভিযুক্তকে আটক করে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন