প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ । ১১:৫৫ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জ সমবায় সমিতির সাবেক চেয়ারম্যানের মৃত্যু বার্ষীকীতে দোয়ার আয়োজন 

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক : ফরিদগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক চেয়ারম্যান মরহুম মোতাহার হোসেন রতনের মৃত্যু বার্ষীকীতে মিলাদ ও দোয়ার আয়োজন করেছে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের মসজিদে বাদ জোহর এই মিলাদ ও দোয়ার আয়োজন সম্পন্ন হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু শাহেদ সরকার, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়া, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, ফরিদগঞ্জ পৌর বাজার কমিটির সাবেক সভাপতি অহিদুল ইসলাম পাটওয়ারী, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবু, পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, সমিতির পরিচালক মামুনুর রহমান পাটওয়ারী, বিল্লাল হোসেন গাজী, উপজেলা আওয়ামীলীগ সদস্য আবু তালেব সর্দার, মোতাহের হোসেন রতনের পুত্র তানভীর হোসেন, রবিউল হোসেন, সৈয়দ আহমেদ জিন্নাহ, সাব্বির হোসেন, ফিরোজ আলম প্রমুখ।
ব্যাক্তি জীবনে মরহুম মোতাহের হোসেন রতন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন