প্রকাশের সময়: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১ । ২:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরগামী রিলাক্স-বোগদাদ বাসে গাঁজা ও ফেনসিডিলসহ নারী-পুরুষ গ্রেফতার

অনলাইন ডেস্ক

মো. রাছেল : কচুয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সাড়ে ১০কেজি গাঁজা এবং ২০ বোতল ফেনসিডিলসহ মমতাজ আক্তার বনি মজিদ (২৬) ও আব্দুল কাদের (৪৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এস. আই তাজুল ইসলাম ও দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক দুটি অভিযানে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের জগতপুর এলাকায় চাঁদপুরগামী রিলাক্স ও বোগদাদ বাসে তল্লাসী চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এসময় মাদক ব্যবসায়ী মমতাজ আক্তার বনি মজিদের কাছ থেকে ৯ কেজি গাঁজা ও দেলোয়ার হোসেনের কাছ থেকে দেড় কেজি গাঁজাসহ ২০বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মমতাজ আক্তার বনি মজিদ বাগেরহাট জেলার মোংলা থানার কানাইনগর গ্রামের আব্দুল মজিদ গাজীর মেয়ে ও আব্দুল কাদের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার সিংরাইশ গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তারা দীর্ঘদিন নিরাপদ রুট হিসেবে কুমিল্লা টু চাঁদপুর সড়কে মাদকের চালান আনা নেওয়া করে আসছে এমনি গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) এর দিক-নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

এব্যাপারে তাদের বিরুদ্ধে কচুয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রজু করে কোর্টে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন