প্রকাশের সময়: রবিবার, ৩১ অক্টোবর, ২০২১ । ৩:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : ফরিদগঞ্জে নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন ও উপকরণ বিতরণ করা হয়েছে।

৩১ অক্টোবর রোববার সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে প্রাথমিক ভাবে নির্বাচিত ১০ জন জেলের পরিবারের হাতে সেলাই মেশিন তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি।

উপজেলা মৎস্য অফিসার ফারহানা আক্তার রুমা বলেন, বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কর্মসূচীর অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলায় জেলেদের পরিবারদেরকে স্বাবলম্বি করে গড়ে তোলার জন্য ৬০জন জেলের পরিবারকে আমরা সেলাই ট্রেনিং করিয়েছি, তার মধ্যে আজ ১০ জনকে সেলাই মেশিন দেওয়া হয়েছে এবং ধাপে ধাপে আগামিতে বাকিদেরকেও দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম, মোফাজ্জল হোসেন মাসুদ ও জাকির হোসেন প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন