সজীব খান : চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে উন্নয়ন সহায়তা তহবিল থেকে চারটি বিদ্যালয়ে কম্পিউটার,মাইক সেট,ও সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।
শনিবার মৈশাদী ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী বিদ্যালয়ের প্রধানদের হাতে এ সব সামগ্রী তুলে দেন।
এ সময় মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম এ সব বিদ্যালয়ের শিক্ষার সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং বিদ্যালয় গুলোতে শিক্ষার মান বৃদ্ধি করার জন্য সার্বিক ভাবে সহযোগীতার আশ্বস্ত করেন।

অনলাইন ডেস্ক