প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১ । ২:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে চার ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে চার ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।

১৮ নভেম্বর বৃহস্পতিবার গভীর রাতে ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়ের কালিরবাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীসহ দোকান ঘর মালিকের প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানান।

অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কামাল মিয়ার তেল ও সিগারেটের দোকানে প্রায় (২০ লক্ষ টাকা), খোকন গাজীর কনফেকশনারী দোকানে প্রায় (১০ লক্ষ টাকা), মনির মিজির হোটেলে প্রায় (২ লক্ষ টাকা) এবং সেলুন ব্যবসায়ী রতন চন্দ্র শীলের প্রায় (২লক্ষ টাকা) ছাড়াও দোকান ঘরের মালিক পুড়ে যাওয়া দোকান ঘরসহ সব মিলিয়ে প্রায় ৪০ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

অগ্নিকান্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যন এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, তদন্ত (ওসি) বাহার মিয়া, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক সাইফুল আলম সোহেল, পৌর যুবলীগ নেতা এস এম সোহেল, ৯ নং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার জানান, অীগ্ননন কান্ডের ঘটনা সম্পর্কে শুনেছি। তবে আমি ঘটনাস্থলে যাইনি। ইউএনও স্যার ট্রেনিং এ রয়েছে, তিনি আসলে উক্ত বিষয়ে সিদ্ধান্ত নিবেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন