প্রকাশের সময়: রবিবার, ৩ জুলাই, ২০২২ । ২:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শিক্ষক হত্যা ও লাঞ্ছিত করার প্রতিবাদে কচুয়ায় মানববন্ধন

অনলাইন ডেস্ক

মোঃ রাছেল : ঢাকার সাভারে শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার প্রতিবাদে শনিবার সকালে কচুয়ায় বাইপাস সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন উপজেলার শিক্ষা পরিবার।

সকাল ১১টা থেকে শুরু হওয়া ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রসা সমূহের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মিজানুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদউল্লাহ পাটোওয়ারী,সাধারন সম্পাদক আলাউদ্দিন সোহাগ, সাবেক সভাপতি রফিকুল ইসলাম পাটোওয়ারী,জমিয়তে মোদারেছিন কচুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আলী আক্কাস ও সাধারন সম্পাদক নুরুল আলম মজুমদার,রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক বিমল চন্দ্র আইচ ও সাচার ডিগ্রি কলেজের প্রভাষক নওশাদ কবির প্রমুখ।

বক্তরা শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত কারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভ ও মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষক ও কর্মচারীরা অংশ নেয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন