প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১ । ২:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাংবাদিকদের সাথে ফরাজীকান্দি ইউপি’র স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময়

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুর মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় নৌকা প্রার্থীর হুমকী ও বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে এ নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন ফরাজীকান্দি ইউপির বর্তমান চেয়ারম্যান আ’লূগ নেতা দেলোয়ার হোসেন দানেশ।

ছোটহলদিয়ায় নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিক ও সুধীজনের উপস্থিতিতে দেলোয়ার হোসেন দানেশ বলেন, আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীর সমর্থকরা আমার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে নানা ধরনের বাধা ভয়-ভীতি ও হুমকী প্রদান করে আসছেন প্রতিনিয়ত। এলাকার মানুষের ইচ্ছা এবং পরামর্শে আমি ভোটে দাঁড়িয়েছি।

এ নিয়ে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীর সমর্থকেরা তাদের পরাজয় নিশ্চিত জেনে আমার সমর্থকদের মিথ্যা মামলায় জড়িয়ে দিবে বলে নানা ধরনের হুমকী দিচ্ছে। আগামী দু-একদিনের মধ্যে এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেয়া হবে। তিনি সাংবাদিকদের কাছে অনুরোধ জানিয়ে বলেন, ২৮ নভেম্বর ভোটের শুরু থেকে ভোট গননা পর্যন্ত আপনার নির্বাচনী সেন্টারের কাছে থাকবেন। যাতে করে কেউ সিলিং করে ভোটাধিকার হরণ করতে না পারে। আপনারা সঠিক তথ্য তুলে ধরবেন দেশ ও জাতির কাছে এটিই প্রত্যাশা করি।

জনগণ তার ভোটের মাধ্যমে কর্মী বান্ধব চেয়ারম্যান নির্বাচিত করবে এটিই স্বাভাবিক ব্যাপার, জনগণ যদি তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাকে প্রত্যাখান করে আপনাদের স্বাক্ষী রেখে বলছি তা আমি মাথা পেতে নিবো। সর্বোপরি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান তিনি।

এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উল্লেখ যে আগামী ২৮ নভেম্বর মতলব উত্তর উপজেলার ১৪ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন