প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ । ৫:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ঋন বিতরণ

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক : ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ঋন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে  উপজেলার চর কুমিরা কে এস এস এর ১০ জন সদস্যদের মাঝে ৩ লক্ষ ৭০ হাজার টাকা আবর্তক কৃষি  ঋন বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়া, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিম, কেন্দ্রীয় সমবায় সমিতির পরিচালক বিল্লাল হোসেন গাজী, পরিদর্শক শফিকুর রহমান।
সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল বলেন মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের মানুষের ভাগ্য বদলের জন্য। তিনি আপনাদের বিনা জামানতে আপনাদের মাধ্যমে ঋন দিচ্ছেন। আপনার এর সঠিক ব্যাবহার করে নিজেরা স্বাবলম্বী হোন এবং অন্যদেরকে ও স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেন সঠিক সময়ে ঋন পরিশোধ করে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন