প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ । ৫:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

মিলাদ ও দোয়ার মাধ্যমে তরপুরচন্ডী তেঁতুলতলা কোরবানির গরুর হাটের উদ্বোধন

অনলাইন ডেস্ক
এইচ.এম নিজাম : চাঁদপুর সদর উপজেলা ৭ নং তরপুরচন্ডী ইউনিয়নের তেঁতুল তলা বালুর মাঠে কোরবানির গরুর হাটের উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
৫ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় তেতুলতলা কোরবানির গরুর হাটে মিলাদ ও দোয়ার আয়োজন করেন হাট কর্তৃপক্ষ।
মিলাদ ও দোয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক ও কোরবানির গরুর হাটের ইজারাদার মোঃ তাজুল ইসলাম শেখ, বাজার পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, জিএম শামীম সহ ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন তরপুরচন্ডী তেতুলতলা বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মাওলানা আবু হানিফ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন