সজীব খান : চাঁদপুর সদর শাহমাহমুদপুর ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বুধবার
সকাল আটটায় চাল বিতরণ করেন শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু।
এসময় ট্যাগ অফিসার মোঃ হারুন-অর-রশিদ, শাহমাহমুদপুরে ইউনিয়ন আওয়ামী লীগের আখতারুজ্জামান পাটোয়ারী, যুগ্মসাধারণ সম্পাদক শাহজাহান হাওলাদার সাজু, সভাপতি ইউপি সচিব এম এ কুদ্দুস রোকন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আবুল হোসেন, ওয়ার্ড সদস্য শাহাদাত মিজি, মনিরুজ্জামান পাটোয়ারী, জিয়াউর রহমান তফদার, সোহাগ পাটোয়ারী, হাবিবুর রহমান হাজী, ইব্রাহিম, কবির হোসেন রনি, মহিলা সদস্য ফিরোজা বেগম, লাকি বেগম, মুক্তা বেগম প্রমুখ।

অনলাইন ডেস্ক