প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২ । ২:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

রামপুর ইউনিয়নে ১০৭৯ জনের মাঝে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : ২০২২-২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারা দেশের ন্যায় চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নেও ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে ইউনিয়নের ১ হাজার ৭৯ জন অসহায় দুস্থ্যদের মাঝে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী।
ট্যাগ অফিসার উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ইলিয়াস এর সার্বিক তত্ত্বাবধানে চাল বিতরণকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ সহিদুল ইসলাম, ইউপি সচিব মোহাম্মদ রাকিবুল হাসান খান, ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, ৮নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ইছহাক তপদার, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হোসাইন আহমেদ দুলাল, সহকারী কাম কম্পিউটার অপারেটর নূরে আলম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাছুম বিল্লাহসহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন