মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ ৮ জুলাই সকালে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এসময় ৭নং ওয়ার্ডের মেম্বার পদে যাদের মধ্যে প্রতীক দেওয়া হয়, তারা হলেন; মো. মোস্তফা খন্দকার প্রতীক (মোরগ), মো. রফিকুল ইসলাম প্রতীক (তালা), সোলাইমান সরকার প্রতীক (টিউবওয়েল), আব্দুল লতিফ তালুকদার প্রতীক (ফুটবল) এবং মাও. হযরত আলী প্রতীক (আপেল)।
এসময় প্রত্যেক প্রার্থীর কর্মী সমর্থকরা সাথে ছিলেন।

অনলাইন ডেস্ক