সজীব খান : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নবাসীসহ জেলাবাসীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জেলার শ্রেষ্ঠ, মৈশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।
তিনি এ ঈদে দেশবাসীর নিরাময় সুস্থ্যতা, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।
তিনি বলেন ঈদুল আযহা মুসলমান জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আর এ ঈদ আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগম হয়। ঈদ সব শ্রেনী পেশার মানুষের মাঝে গড়ে তোলে সৌন্দর্র্য্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব শ্রেনীর মানুষকে। সৌহার্দ্য সম্প্রীতি সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাশিত হয়ে শান্তিপূর্ণ ভাবে পালন করবে এটা তিনি প্রত্যাশা করে তার শৈশব, কৈশর জীবনের সকল বন্ধ বান্ধব আত্মীয় স্বজনকে জাতীয়তাবাদীদল বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন।

অনলাইন ডেস্ক