প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২ । ৩:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ছাগলে ক্ষেত খাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে দ্বন্দ্বে রবিউল (৫৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রবিউল ওই গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য জেম আলী বলেন, বিকেলে ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে প্রতিপক্ষ সাদের সঙ্গে রবিউলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সে একটি লোহার সাবল দিয়ে রবিউলের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ডিউটি কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহফুজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনা শুনে ঘটনাস্থলে ওসি স্যার নিজেই গিয়েছেন।

এ বিষয়ে জানতে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদকে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন