প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ । ২:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কচুয়ায় ইসলামিয়া ডিজিটাল মেডিকেল সেন্টারের উদ্বোধন

অনলাইন ডেস্ক

মো: রাছেল : চাঁদপুরের কচুয়া পৌর মধ্য বাজারের প্রানকেন্দ্রে মমতাজ টাওয়ারের দ্বিতীয় তলায় অত্যাধুনিক স্বাস্থ্য সেবার প্রতিশ্রুতি নিয়ে ইসলামিয়া ডিজিটাল মেডিকেল সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ মেডিকেলের শুভ উদ্বোধন করেন।
কচুয়া বড় মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি আবু হানিফার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক

ভৌমিক,সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার,কচুয়া বাজার পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা,কচুয়া কন্ঠের সম্পাদক হাবিব উল্যাহ হাবীব ও সাবেক কাউন্সিলর কালু মিয়াসহ আরো অনেকে।

এসময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান ওমর ফারুক মজুমদার,ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলাম তরিকসহ প্রতিষ্ঠানের সদস্য ও বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কচুয়া বড় মসজিদের খবিত মুফতি মাওলানা মাহবুবুর রহমান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন