প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ । ২:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে যুবক ছুরিকাহত, অভিযুক্ত জেলে

অনলাইন ডেস্ক
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবক ছুরিকাহত হয়েছে । ওই ঘটনায় অভিযুক্ত ১ জনকে পুলিশ আটক করেছে। উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপি’র বেরনাইয়া বাজারের দক্ষিণ প্রান্তে সিএনজি স্টেশনে অতর্কিত সংঘর্ষ ও ছুরিকাহতের এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার, পুলিশ, স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, মঙ্গলবার (১২-জুলাই) ওই ইউপির বেরনাইয়া গ্রামের মোঃ ইদ্রিস মিয়ার পুত্র শরিফুল ইসলাম তুহিনের  শ্বশুর বাড়িতে তার বড় ভাই মোহাম্মদ আব্দুর রব(২৭) সহ দাওয়াত খেতে যায়।
সেখানে আনুষ্ঠানিকতার সেরে তারা ঘটনাস্থল বেরনাইয়া বাজারের দক্ষিণ প্রান্তে সিএনজি স্টেশনে এসে অবস্থান নেয়। ওই সময় হঠাৎ করে দুইজন লোক এসে তাদের উপর হামলা চালায়। ওই হামলা হতে আব্দুর রব তার ছোট ভাই শরিফুল ইসলামকে উদ্ধার করতে এগিয়ে গেলে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে তাদের বেদম প্রহার করে। ওই কান্ডে মনোহরগঞ্জ উপজেলার চোরাইশ গ্রামের মিজানুর রহমানের পুত্র আতিকুর রহমান (১৯) ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা চাকু দিয়ে শরিফুলের পেটের নীমাংসে আঘাত করে জখম করে।
ওই দৃশ্য দেখে তার বড় ভাই আব্দুর রব এগিয়ে গেলে থাকেও তারা ছুরি দিয়ে পায়ে আঘাত করে জখম করে। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দুই ভাইকে উদ্ধার করে গুরুতর আহত শরিফুলকে প্রথমে বেরনাইয়া হাসপাতাল পরে কুমিল্লা মেডিকেল কলেজ সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ স্থানান্তর করে। ওই  হামলার শিকারে আহত আব্দুর রব বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় দুইজনকে বিবাদী করে একটি মামলা দায়ের করে, যার নং ৬ ।
অভিযুক্তরা হলেন মনোহরগঞ্জ উপজেলার ছনুয়া গোলারীবাড়ি মোঃ মিজানুর রহমানের পুত্র মোঃ আতিকুর রহমান (২৯), একই উপজেলার চৌরাইশ গ্রামের আব্দুল হাইয়ের পুত্র মো: মেহেদী হাসান । পুলিশ অভিযুক্তদের মধ্যে মেহেদী হাসানকে আটক করে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করেছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন