প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ । ৫:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

শাহতলীতে ঈদুল আযহা উদযাপিত

অনলাইন ডেস্ক
স্টাফ রির্পোটার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের নিজ গ্রামের বাড়ি শাহতলীতে পবিত্র ঈদ-উল আযহা’র নামাজ আদায় করেছেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

গত ১০জুলাই চাঁদপুর সদর উপজেলার শাহতলী স্টেশন জামে মসজিদ ঈদ গাঁ ময়দানে ঈদ-উল আযহার নামাজ আদায় করেন তিনি।

ঈদের নামাজে ইমামতি করেন, শাহতলী স্টেশন জামে মসজিদের ইমাম ও বাকিলা মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা এ.এফ.এম আমিন উল্ল্যাহ ও মোয়াজ্জেন মাওলানা আব্দুল বারী।

নামাজ শেষে শাহতলী জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসেন রুশদী ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান অ্যাডভোকেট মরহুম তাহের হোসেন রুশদীসহ রুশদীসহ পরিবারের মৃত সদস্যদের কবর জিয়ারত করেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদীসহ অন্যান্য মুসল্লিগণ।

ঈদ-উল আযহা’র নামাজে অন্যদের মধ্যে অংশগ্রহন করেন, বিআরডিবির সাবেক কর্মকর্তা মো: সোলেমান মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো: শফিক কারী, মসজিদ কমিটির  সাধারণ সম্পাদক মো: আবুল কাশেম মিজি, কোষাধ্যক্ষ ও সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, বিশিষ্ট রাজনীতিবিদ মো: আবুল হাশেম রুশদীসহ বিপুল সংখ্যক মুসল্লিগণ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন