প্রকাশের সময়: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ । ৩:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মুক্তিযোদ্ধার উপর হামলা, গ্রেফতার ২

অনলাইন ডেস্ক
রাফিউ হাসান হামজা : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার প্রসন্নপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক আঃ মান্নান বিএসসির উপর হামলার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ জুলাই) সকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘটনার বিবরণে ওই মুক্তিযোদ্ধার দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের সাথে পূর্ব থেকে তাঁর সম্পত্তিগত বিরোধ রয়েছে। বিভিন্ন সময় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা অভিযুক্তদের বাড়ির সামনে দিয়ে যাওয়া আসার সময় তারা অকথ্য ভাষায় গালমন্দ করে।
গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তিনি তাঁর পুত্রসহ ওই স্থান দিয়ে যাওয়ার সময় প্রসন্নপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র আবু আইয়ূব আনসারী (৪৫) ও মৃতঃ আমিনুল হক মোঘলের পুত্র ফরিদ মোঘলসহ (৪৪) আর ৪/৫ জন অকথ্য ভাষায় গালমন্দ শুরু করে।
এসময় ওই মুক্তিযোদ্ধা তাদের গালমন্দ না করার অনুরোধ করলে তারা দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান বিএসসি ও তাঁর ছোট ছেলে মাসুদ পারভেজ (২৫) আহত হয়। আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় বিকেলে বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান বিএসসি বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত আবু আইয়ূব আনসারী ও ফরিদ মোঘলকে গ্রেফতার করে।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান বিএসসি জানান, পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা তিনি ও তাঁর পুত্রের উপর হামলা চালিয়েছে। আঘাতের ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়ার পর আউয়ুব আনসারী তাঁর গলা টিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করতে চেয়েছে। তিনি আরও জানান, আইয়ুব আনসারী ও ফরিদ মোঘল জামাত শিবিরের স্থানীয় এজেন্ট। এ অঞ্চলে জামাতের গোপন তৎপরতা ও নাশকতায় তারা আর্থিক যোগান দিয়ে আসছে।
ঘটনার বিষয়ে পুলিশ হেফাযতে থাকায় অভিযুক্তদের বক্তব্য নেয়া সম্ভব হয় নি।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, ওই মুক্তিযোদ্ধার দায়ের করা মামলার প্রেক্ষিতে পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন