প্রকাশের সময়: সোমবার, ১৮ জুলাই, ২০২২ । ৩:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কোরবানির পশু বিক্রি করে লাভবান ব্যবসায়ীরা

অনলাইন ডেস্ক

বিশেষ প্রতিনিধি : করোনার দুই বছর লোকসানের পর এবার কোরবানি ঈদে লাভের মুখ দেখেছেন মতলব উত্তরের গবাদি খামারি ও ব্যাপারীরা। বাজার থেকে এবার তারা হাসিমুখে নিজ নিজ ঘরে ফিরেছে। অনেকেই বলছেন, গত দুই বছরের লোকসান কিছুটা হলেও তুলতে পেরে তারা আনন্দিত।

রুহিতারপাড় গ্রামের ব্যাপারী আবদুর রহিম জানান, এ বছর ১০টি ষাঁড় নিয়ে বাজারে যান। বিক্রি শেষে ১ লাখ টাকা লাভ হয়েছে।
আদুরভিটি গ্রামের ওয়াজ উদ্দিন জানান, তিনি এবার ১০টি ষাঁড় কিনে ঢাকায় নিয়ে বিক্রি করে লাভবান হয়েছেন। তবে স্থানীয় খামারি সূত্রে জানা যায়, এ বছর পশু বিক্রি করে তাদেরকে লোকসান গুনতে হয়েছে।

জোড়খালি গ্রামের খামারি মিজানুর রহমান জানান, পশু বিক্রি করে রলাক গুনতে হয়েছে।
এ ব্যাপারে মতলব উত্তর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) ডা. জাকির হোসেন জানান, এ বছর যেসব পশু ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে বিক্রির জন্য নেওয়া হয়েছিল প্রায় সবগুলোই বিক্রি হয়েছে।

চাঁদপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্ত ডা. মো: বখতিয়ার উদ্দিন বলেন, জেলায় মোট ২ হাজার ৬ শ’ ৩৪টি খামারে ৭০ হাজার গবাদি পশু, ছাগল ও ভেড়া মোটাতাজা করা হয়। ঈদে কোনো ধরনের সংকট ছিলনা। পশু বিক্রি করে লাভবান হয়েছে জেলার কৃষক, খামারি ও ব্যাপারীরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন