প্রকাশের সময়: সোমবার, ১৮ জুলাই, ২০২২ । ৩:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছেংগারচরে আইএফআইসি ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

অনলাইন ডেস্ক

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলায় ব্যাপক আয়োজনে আইএফআইসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে।

৮ জুলাই সোমবার সকালে মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ রোডে দর্জি প্লাজার ২য় তলা উপশাখা উদ্ভোদন হয়েছে। আইএফআইসি ছেংগারচর উপশাখা ব্যাংকের ইনচার্জ নওফেল শাহরিয়ার জিসানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাউয়ুম চৌধুরী, ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতির সভাপতি মো. গিয়াস উদ্দিন কমিশনার, সাবেক সভাপতি হাজী মনির হোসেন বেপারী, বর্তমান সাধারণ সম্পাদক মো. ইউসুফ লস্কর।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, মার্কেট মালিক মো. সাইফুল ইসলাম দর্জি,সাবেক কাউন্সিলর বোরহান উদ্দিন প্রধান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একে আজাদ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, মাহবুর আলম বাবু, পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, যুবলীগ নেতা শহাদাত হোসেন খান, মিল্টন সরকার, আরিফ সিকদার, সাইদুল ইসলাম লিটন, ফয়েজ আহমেদ ফাঁকা, ব্যাংক কর্মকর্তা সালেহ আহমেদ ও মারুফ আহমেদ’সহ অন্যান্যরা। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম খলিল আনন্দপুরী।

বক্তারা বলেন, ব্যাংকিং সেবা মানুষের কাছে পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। মানুষের কাছে সঠিক সেবা দিতে পারলে আপনার ব্যাংকের সুনাম চারদিকে ছড়িয়ে পড়বে। আইএফআইসি ব্যাংক নিম্ম আয়ের মানুষের জন্য বিভিন্ন সুযোগ নিয়ে এসেছে তার কাজে লাগিয়ে মানুষের সেবা দিতে হবে।

আইএফআইসি ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে আইএফআইসি ছেংগারচর উপশাখা ব্যাংকের ইনচার্জ নওফেল শাহরিয়ার জিসান বলেন, অন্যান্য ব্যাংকের চেয়ে এ ব্যাংক গ্রাহকদের বেশি সুবিধা প্রদান করবে। গ্রাহকদের হিসাব খোলার ক্ষেত্রে কোন সার্ভিস চার্জ কর্তন করা হবে না। বরং প্রতিটি হিসাবের অনুকুলে রাখা টাকার প্রতিদিন লাভ্যংশ দেয়া হবে। স্বল্প সুদে দেয়া হবে গৃহ ও বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্মাণের ঋণ। তাছাড়াও অত্র এলাকার ব্যবসা বাণিজ্য গতিশীল করার ক্ষেত্রে এ ব্যাংক অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন