সজীব খান : চিকিৎসাধীন চাঁদপুর সদর উপজেলা ১২ নং চান্দ্রা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খাঁন জাহান আলী (কালু) পাটওয়ারীকে হসপিটালে দেখতে যান চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
এ সময় ১৪ নং রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বেপারী, ৭ নং তরপুচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইমাম হাসান রাসেল গাজী, ৯ নং বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল্লাহ পাটওয়ারী, ১৩ নং হানারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার রাঢ়ী, ৫ নং রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী।
এ সময় তারা খাঁন জাহান আলী (কালু) পাটওয়ারী শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

অনলাইন ডেস্ক