প্রকাশের সময়: বুধবার, ২০ জুলাই, ২০২২ । ২:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রেদওয়ান খান বোরহানের মায়ের ১২তম মৃত্যু বার্ষিকীতে বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোটার : বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি এবং চাঁদপুর -৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহানের মাতা মরহুমা হাজী মনোয়ারা বেগমের ১২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর ও হাইমচরের বিভিন্ন মসজিদ ও এতিম খানা মাদ্রাসায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২০ জুলাই বুধবার চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর ইউনিয়নের লক্ষীপুর খান বাড়ী জামে মসজিদ, মৃর্ধা বাড়ী জামে মসজিদ, চাঁদপুর বেগম মসজিদ, দোকানঘর জাফরাবাদ এমদাদিয়া এতিমখানা মাদ্রাসা ও জামে মসজিদ, আশিকাটি চাঁদখার বাজার জামে মসজিদ, চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ, বালিয়া  পাটওয়ারী বাড়ি জামে মসজিদ ও হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বরকন্দাজ বাড়ি জামে মসজিদ, ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের জনতা বাজার জামে মসজিদে বাদ আসর একযোগে মিলাদ ও দোয়ার অনুষ্ঠিত হয়।
লক্ষীপুর খান বাড়িতে মরহুমের কবর জেয়ারত, পারিবারিক খান বাড়ী জামে মসজিদে আসর নামাজ শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান বলেন একজন নেক ও আদর্শ সন্তান পিতা মাতার জন্য অনেক বড় নেয়ামত। পিতা-মাথার আদর্শ সন্তান হলে সে সমাজ ও দেশের মানুষের সাথে তার শ্রদ্ধাবোধ থাকে। আর পিতা-মাথার অবাধ্য সন্তান যদিও সমাজের নেতৃত্বে আসে, তাহলে তারা সমাজকে ধ্বংসের মুখে ঢেলে দেয়। যে সন্তান তার বাবা-মাকে সম্মান করলো না সে যদিও নেতৃত্বের কারনে কাউকে সম্মান দেখায় তা কিন্তু প্রকৃতপক্ষে অন্তর থেকে নয়।
তিনি আরো বলেন ঈমানের পূর্বশর্ত হচ্ছে দেশপ্রেম, যে মাকে ভালোবাসে, সে দেশকেও ভালোবাসে। সে প্রতিনিয়ত সমাজ ও দেশকে দেওয়ার জন্য সব সময় তার মনপ্রান অনুপ্রাণিত থাকে।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে তার পিতা-মাতা ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও সকল মুসলিম উম্মাহার জন্য দোয়া কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মোঃ নাজমুল হোসেন পাটোয়ারী, হাইমচর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান খান, আশিকাটি ইউনিয়ন যুবলীগ নেতা নাছির প্রধানীয়া, চান্দ্রা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা সহ বিভিন্ন নেতাকর্মীরা।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন লক্ষীপুর খান বাড়ী জামে মসজিদের ইমাম মাওঃ মোহাম্মদ মোয়াজ্জেম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন