প্রকাশের সময়: শনিবার, ২৩ জুলাই, ২০২২ । ৫:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে আগুনে পুড়ে দুটি দোকান ভস্মীভূত

অনলাইন ডেস্ক
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে আগুনে পুড়ে দুটি দোকান ভস্মীভূত হয়েছে। এতে  দোকানিদের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়।
শনিবার সকাল ৯ টায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানি, ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওইদিন সকালে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে মোঃ শরীফ হোসেনের ফাহাদ বোর্ডিং স্টোর থেকে এ আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে ওই আগুন পার্শ্ববর্তী বিল্লালের ফার্নিচার দোকান ও ফার্মের মুরগি বিক্রির একটি দোকানে ছড়িয়ে পড়ে। ওই সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে শাহরাস্তি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদস্যরা এস ও মোহাম্মদ রুবেল হোসেনের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্তরা জানায় ততক্ষণে শরিফ হোসেনের বোডিং স্টোরের অবকাঠামোসহ রক্ষিত ১৫ লক্ষ টাকার মালামাল  পুড়ে গেছে। এছাড়া পার্শ্ববর্তী বিল্লালের ফার্নিচার ও ফার্মের মুরগি দোকান পুড়ে  প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে সে দাবি করে ।
পরে এ সংবাদ পেয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি ঘটনাস্থল পরিদর্শন করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন