স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলা আশিকাটি ইউনিয়নের এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যাংকার, শিক্ষক ও সমাজসেবক এম এম নুরুল হক মৃত্যু বরণ করেছেন। সোমবার ভোর সোয়া ৪ট্য় ঢাকায় তিনি ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আশিকাটি ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানীত সদস্য, আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটোয়ারী।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন আলহাজ্ব এম এম নুরুল হকের মৃত্যুতে আমরা আশিকাটি ইউনিয়ন বাসী গভীরভাবে শোকাহত। আমরা একজন অভিভাবক হারালাম, যা অপূরনীয়। আল্লাহ রাব্বুল আলামীনের কাছে ওনার রুহের মাগফেরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

অনলাইন ডেস্ক