প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ । ৪:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জাতীয় শুদ্ধাচার পুরষ্কার পাওয়ায় চাঁদপুর বিআরডিবি উপ পরিচালককে সম্মাননা প্রদান

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক : জাতীয় শুদ্ধাচার পুরষ্কার ২১-২২ প্রাপ্ত হওয়ায় চাঁদপুর জেলা বিআরডিবির উপ পরিচালক মো: মোকাব্বের হোসেন ভূইয়া কে সম্মাননা প্রদান করেন ফরিদগঞ্জ উপজেলা বিআরডিবি পরিবার।
মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির কার্যালয়ের জেলা উপ পরিচালক মাসিক ভিজিটে আসলে সেখানে তাকে সম্মাননা প্রদান করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পল্লী উন্নয়ন বোর্ডের উপ পরিচালক মো: মোকাব্বের হোসেন ভূইয়া, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়া, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ( পদাবিক) মনিরুল ইসলাম, হিসাব রক্ষক কুলসুমা আখন্দ নুপুর, পরিদর্শক আজাদুর রহমান, শফিকুল ইসলাম, পদাতিকের মাঠ সংগঠক টিশু রন্জন পুরুকায়েস্থ, আব্দুল আজিজ, আবুল কালাম আজাদ, আলমগীর হোসেন, হিসাব সহকারী আমিনুর রশিদ, সদাবিকের মাঠ সংগঠক সৈয়দা শাহিদা আক্তার প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন