প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ । ৪:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মাদকমুক্ত বাংলাদেশে গড়তে সকলে এগিয়ে আসতে হবে; সাংবাদিক শফিকুর রহমান এমপি

অনলাইন ডেস্ক

এস. এম ইকবাল : ফরিদগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টু্র্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুলাই মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ফরিদগঞ্জ এআর পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় বঙ্গবন্ধু মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পাইনাল খেলায় ফরিদগঞ্জ মডেল প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন কবিরের পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাংসদ বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমদ মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিল্লাল হোসেন পাটওয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মুহম্মদ শফিকুর রহমান বলেন, এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দেশের আগামী দিনের জাতীয় মানের খেলোয়াড় তৈরি হওয়ার ক্ষেত্র তৈরি হবে এবং ভ্রাতৃত্ববোধ, নিষ্ঠা ও সহনশীলতা বৃদ্ধি পাবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর চেতনায় মাদকমুক্ত বাংলাদেশ গড়বার শপথে এবং একটি উন্নত বাংলাদেশ গড়ার গভীর অভিপ্রায়ে সুস্থ, সবল ও কর্মঠ হিসেবে কোমলমতি ছাত্র-ছাত্রীদের প্রস্তুত করতে এই ধরনের উদ্যোগে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাবেক সদস্য জিএম হাছান তাবাচ্ছুম, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া, চরদুঃখীয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ, পৌরসভার সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন