প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ । ১:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে স্বামীর সাথে ঝগড়ায় স্ত্রীর বিষ পান

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে জেসমিন (৩০) এক নারী ঘাসের ঔষধ (বিষ) পান করে আত্মহত্যা করেছে। সে হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর (উ.) ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের চৌকিদার বাড়ির আমির হোসেনের স্ত্রী।
তার ৪ সন্তান রয়েছে । মৃত্যুর  বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবদুল হানিফ সর্দার। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোর রাতে।
জানতে চাইলে সাবেক ইউপি সদস্য সেকান্তর সেকু জানান, বুধবার দুপুরে আমির হোসেন ও স্ত্রী জেসমিন পারিবারিক ঝগড়ায় লিপ্ত হয়। পরে স্ত্রী ঘরে থাকা ঘাসের ঔষধ পান করে। পরে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা ম্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তি করা হলে ভোরে তার মৃত্যু হয়।
খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠায়।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবায়ের সৈয়দ জানান,  মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে একটি অপমুত্যু মামলা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন