প্রকাশের সময়: সোমবার, ১ আগস্ট, ২০২২ । ৩:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. সালমান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত মো. সালমান উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের প্রবাসী মো. সোহেল মিজির ছেলে।
১লা আগষ্ট সোমবার সকাল ৮.৩০ মিনিটে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু মো. সালমান বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে খেলার চলে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজি শেষে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সালমানকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, শিশু মো. সালমান পুকুরের পানিতে ডুবে মারা গেছে। খবর পেয়ে ফোর্স পাঠিয়েছি। বিষয়টি দুঃখজনক।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন