প্রকাশের সময়: বুধবার, ৩ আগস্ট, ২০২২ । ৭:১৪ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে জাতীয় শিক্ষা সপ্তাহের শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন যারা

অনলাইন ডেস্ক
মো. মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২২ এ বিজয়ীদের মাঝে পুরস্কার এবং সনদ প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদের সভাপ্রধানে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী।
অন্যান্যের মধ্যে অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ চৌধুরী, সূচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.হুমায়ুন কবির ভূঁইয়া।
সুচিপাড়া ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ, সহকারী অধ্যাপক মো.আবুল কালামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সহকারী অধ্যাপক মো.আবুল কালাম, মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক মো.আক্তার হোসেন, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ভাষা ও সাহিত্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সুস্মিতা রানী দাস সেতু।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বই,ক্রেস্ট ও সনদ প্রদান করেন।
এ বছর কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ সূচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.হুমায়ুন কবির ভূঁইয়া, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক একই কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক প্রভাষক সায়েম হোসেন, শ্রেষ্ঠ ছাত্র প্রতিম চন্দ্র দাস তনু, শ্রেষ্ঠ রোভার স্কাউট আবদুল্লাহ আল মামুন, শ্রেষ্ঠ রোভার স্কাউট দল সূচীপাড়া ডিগ্রি কলেজ, মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ মেহের ডিগ্রি কলেজ বিজয়ী হয়।
মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইমাম হোসেন, কারিগরি শাখায় নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আযাদ হোসেন নির্বাচিত হন।
মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ মহসিন মিয়া ও কারিগরি শাখায় নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের গুলশান আরা, শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সারাহ শামস নির্বাচিত হন।
অনুষ্ঠান শেষে অতিথিদের সাথে বিজয়ীরা ফটোসেশান এ মিলিত হন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন