প্রকাশের সময়: বুধবার, ৩ আগস্ট, ২০২২ । ৩:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মাদক মামলায় ইউপি সদস্য কারাগারে

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জের গুপ্টি পশ্চিম ইউনিয়নের ইউপি সদস্যকে মাদক মালার ২ ওয়ারেন্টে গ্রেফতার করেছে পুলিশ।

২ আগস্ট মঙ্গলবার বিকেলে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন নির্দেশে এসআই মোঃ একরামুল হক এবং এএসআই নাঈম হোসেন সঙ্গীয় ফোর্স উপজেলার কালির বাজার চৌরাস্থা নামক এলাকা থেকে আটক করে।

পুলিশ সূত্রে জানাযায়, ইউপি সদস্য মোঃ মাসুদের বিরুদ্ধে জিআর-৩০৯/১৭ এবং জিআর-৩২২/১৬ এর দুইটি মাদক মালার ওয়ারেন্ট রয়েছে।

ইউপি সদস্যকে আটকের বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসরা ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, পূর্বের দুইটি মাদক মামলার ওয়ারেন্ট মুলে ইউপি সদস্য মাসুদকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন