প্রকাশের সময়: শনিবার, ৬ আগস্ট, ২০২২ । ৩:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কচুয়ায় নরমাল ডেলিভারী সেন্টার উদ্বোধন

অনলাইন ডেস্ক

মোঃ রাছেল : কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বুরগী, পালগীরি ও নূরপুর এ তিনটি কমিউনিটি ক্লিনিকে নরমাল ডেলিভারী সেন্টার উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডেলিভারী টেবিল, চেয়ার ইত্যাদি সামগ্রী বিতরণ করে এ নরমাল ডেলিভারী সেন্টার উদ্বোধন করেন কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাস।

এসময় উপস্থিত ছিলেন- গোহট উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন, পরিষদের সকল সদস্যবৃন্দ, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ ডাক্তার সাইদ আহমেদ ও স্বাস্থ্য পরিদর্শক ব্রজ পোদ্দার প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন