প্রকাশের সময়: শনিবার, ৬ আগস্ট, ২০২২ । ৪:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক
এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
৬ আগষ্ট শনিবার রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত), প্রদীপ মন্ডলের দিক নিদের্শনায় এসআই মোঃ নূরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ শরীফ হোসেন খান(২২)কে ৫’শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
মাদক ব্যবসায়ী শরীফ হোসেন খান বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা এলাকার ঘাটের বাড়ির মোঃ মিজানুর রহমান খানের ছেলে।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল জানান, গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন